নির্বাচনে হস্তক্ষেপের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে চীন: ট্রাম্পের উপদেষ্টা

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯
image

অন্য যেকোনও দেশের তুলনায় চীন খুব সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন। তার দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বেইজিং।  নির্বাচনে হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনসূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ও’ব্রিয়েন। তবে নিজের অভিযোগের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

নির্বাচনে হস্তক্ষেপের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে চীন: ট্রাম্পের উপদেষ্টা

২০১৬ সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছিলেন, নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত করতে সাইবার ক্যাম্পেইন চালিয়েছিল রাশিয়া। সে জায়গা থেকে এবারও আশঙ্কা করা হচ্ছে হ্যাকাররা ৩ নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাতে পারে। তবে ট্রাম্প শিবির বরাবরই সে অভিযেগ অস্বীকার করে আসছে। তাদের পাল্টা দাবি, বেইজিং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে এবং এর বলি হবেন ট্রাম্প। তাদের দাবি, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রিয়েন বলেন, ‘আমরা জানি, চীনারা সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তাদেরকে অনুসরণ করছে ইরান ও রাশিয়া।’

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘চীনা, রুশ, ইরানি ও অন্য সন্দেহমূলক দেশগুলোকে (যেগুলোর নাম কখনও প্রকাশ করা হয়নি) আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে, যারা আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপের প্রচেষ্টা চালাবে, তাদেরকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।’

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক