ট্রাম্পের সমর্থনে শোভাযাত্রার সময় নৌকাডুবি

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৭
image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নৌপথে শোভাযাত্রা করার সময় কয়েকটি নৌকা ডুবে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) লেক ট্রাভিসে এ নৌডুবি হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের সমর্থনে শোভাযাত্রার সময় নৌকাডুবি

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান পার্টি থেকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। শনিবার পশ্চিম অস্টিনে অবস্থিত ট্র্যাভিস লেকে ট্রাম্পের সমর্থনে ভোটের প্রচার চলছিল। বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছিল। এর নাম দেওয়া হয়, লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড। ফেসবুকে এ নামে ইভেন্টও খোলা হয়েছিল। সেখানে ২৬০০-এরও বেশি মানুষ ওই শোভাযাত্রায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। ইভেন্ট পেজটিতে নৌকাগুলোকে ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে চলার নির্দেশ দেওয়া হয়েছিল।

শনিবার দুপুর ১২টার দিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংর্থনে নির্বাচনি প্রচার শুরুর কিছু পরেই হঠাৎই বেশ কয়েকটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। মুহূর্তে সেই নৌকাগুলি পানিতে ডুবে যায়। নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই লেকের পানিতে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা।

ট্রাভিস কাউন্টি শেরিফ দফতরের মুখপাত্র ক্রিস্টেন ডার্ক জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানোর কোনও আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘বিপদে পড়া বেশ কয়েকটি নৌকার ডাকে সাড়া দিয়েছিলাম আমরা। এর মধ্যে বেশ কয়েকটি ডুবে গেছে। আজ লেকে অনেকগুলো নৌকা ছিল। একই সময়ে সেগুলো চলতে শুরু করায় উল্লেখযোগ্যসংখ্যক ঢেউ সৃষ্টি হয়েছিল।’

এই শোভাযাত্রা চলার সময় ওই এলাকায় কোনও ঝড় হয়নি বলে জানিয়েছেন জাতীয় আবহাওয়া বিভাগের স্থানীয় একজন কর্মকর্তা।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম