নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাসের বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার রাতে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে জড়ো হয় আন্দোলনকারীরা। এমনকি রবিবার ভোরবেলায়ও রাজপথে দেখা যায় তাদের। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে এ নিয়ে টানা ১১তম সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে বেকারত্ব বেড়েছে। তাই দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুকে সরে যেতে হবে।

বিক্ষোভকারীদের বহন করা বিভিন্ন ব্যানারে লেখা ছিল, বিপ্লব, সরে যাও ইত্যাদি নানা স্লোগান। অনেকের হাতে ছিল ইসরায়েলি পতাকা।

জেরুজালেমের বাইরেও অন্যান্য ছোট ছোট শহরগুলোতেও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম