সিরিয়ায় জাতিসংঘের দুই শতাধিক কর্মীর করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮
image

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় কর্মরত জাতিসংঘের দুই শতাধিক কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জাতিসংঘ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সিরিয়ায় জাতিসংঘের দুই শতাধিক কর্মীর করোনা শনাক্ত

মানবিক ও স্বাস্থ্য সংস্থাগুলো অবশ্য বলছে, আক্রান্তের প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং হিউম্যানিটারিয়ান কোঅর্ডিনেটর ইমরান রেজা জাতিসংঘ সংস্থাগুলোর প্রধানদের চিঠি দিয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত এসব কর্মীকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই চিঠিটি কর্মীদের মাঝেও বিতরণ করা হয়েছে।

করোনায় আক্রান্ত একজন জাতিসংঘ কর্মীর কাছে থেকে চিঠিটির অনুলিপি হাতে পেয়েছে রয়টার্স। সিরিয়ায় জাতিসংঘ প্রতিনিধি ইমরান ওই চিঠিতে লিখেছেন, জাতিসংঘ কর্মীদের মধ্যে দুই শতাধিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে।

গত দুই মাস ধরে সিরিয়ায় মহামারি কোভিড-১৯ এর প্রকোপ বাড়ার মধ্যে দেশটিতে জাতিসংঘের এত কর্মীর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। সিরিয়ায় করোনার দ্রুত বিস্তার নিয়ে ইতোমধ্যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ ও সংঘাত কবলিত দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ১৭১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন মারা গেছেন। তবে সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় প্রকৃত অবস্থা জানা কঠিন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম