আফগান ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ১০

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবারের এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হলেও তিনি প্রায় অক্ষত রয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলা জাজিরা। আফগান ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ১০

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সরকারিভাবে এখনও কাউকে দায়ী করা হয়নি। তালেবানের পক্ষ থেকেও এ হামলায় তাদের কোনও সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে। শহর এলাকায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দলটির চুক্তি রয়েছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে কাবুলের রাস্তার পাশে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তবে ভাইস প্রেসিডেন্ট নিরাপদ রয়েছেন এবং তিনি ওই এলাকা থেকে সরে আসতে সক্ষম হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিস্ফোরণ কথা বলেছেন আমরুল্লাহ সালেহর দফতরের মুখপাত্র রাজওয়ান মুরাদ। তিনি বলেন, আজ আবারও আফগানিস্তানের শত্রুরা সালেহর ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা তাদের অসৎ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হামলায় সালেহর কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন।

রাজওয়ান মুরাদ রয়টার্সকে বলেন, সালেহর গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত না হলেও তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সালেহর বাম হাতে ব্যান্ডেজ দেখা গেছে। তবে দৃশ্যত তার অবস্থা খুব গুরুতর কিছু নয়। সালেহ জানিয়েছেন, অফিসে যাওয়ার পথে তার গাড়িবহরে ওই হামলা চালানো হয়েছে।

সালেহ বলেন, ‘গাড়িতে আমার পাশেই বসা আমার ছেলে এবং আমি দুই জনই ভালো আছি। তবে আমার কয়েকজন রক্ষী আহত হয়েছেন।’

বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল বলেও জানান সালেহ। তিনি জানান, গুরুতর আহত না হলেও তার মুখমণ্ডল ও হাতের কিছু অংশ পুড়ে গেছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম