নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না পুতিন: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সম্পর্ক নিয়ে ব্যাপক উৎসুক থাকলেও ক্রেমলিনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই ভ্লাদিমির পুতিনের। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হলে হয়তো আবারও দুই নেতার সাক্ষাৎ হতে পারে। আর এর আগে খুব প্রয়োজন পড়লে হয়তো একবার ফোনালাপ হতে পারে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না পুতিন: ক্রেমলিন

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক খবরে দাবি করা হয়, নির্বাচনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওই খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির ঘোষণা দিতে ওই আলোচনায় আগ্রহী তিনি।

বুধবার ওই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘এখন পর্যন্ত কোনও আলোচনার পরিকল্পনা নেই। সেটা করার কোনও কারণও নেই। কিন্তু আপনারা জানেন তারা প্রায়ই আলোচনা করে থাকেন।’ ক্রেমলিন মুখপাত্র জানান এসব আলোচনার উদ্যোগ কখনো রাশিয়ার পক্ষ থেকে নেওয়া হয় আবার কখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নেওয়া হয়। তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী সহজেই এই যোগাযোগ স্থাপন করা হয়।’

এই বছর এখন পর্যন্ত আটবার ফোনালাপ করেছেন পুতিন ও ট্রাম্প। এর অন্তত দুইটি আলোচনা ছিলো ত্রিপাক্ষিক। জ্বালানি তেলের মূল্য ও উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া এই আলোচনায় যুক্ত ছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম