আমিরাতের হোটেলে ইহুদিদের খাবার রাখার নির্দেশ

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এবার নিজ দেশের হোটেলগুলোকে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। আমিরাতের হোটেলে ইহুদিদের খাবার রাখার নির্দেশ
নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে যায়; এমন খাবার রাখতে বলা হয়েছে।

এ সংক্রান্ত লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেন্যু এবং সব খাবার ও পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আবুধাবির প্রায় ১৬০টি হোটেলকে এখন কোশের খাবারের (ইহুদি ধর্ম অনুযায়ী বৈধ খাবার) সনদ নিতে হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে তারা ইহুদি ধর্মের বিধান অনুযায়ী খাবার তৈরি করেছে। ইসরায়েলি টেলিভিশনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদি সংস্থার কাছ থেকে এ সনদ সংগ্রহ করতে হবে।

এছাড়া ইহুদি পর্যটকদের খাবার প্রস্তুতের জন্য সব হোটেলের রান্নাঘরে আলাদা একটি জায়গা বরাদ্দ করারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ইহুদি কাউন্সিলের প্রধান রস ক্রিল। সরকারের এই উদ্যোগকে ইহুদিদের স্বাগত জানানো এবং তাদের আতিথেয়তার এক দুর্দান্ত প্রয়াস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

এদিকে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ চুক্তি স্বাক্ষরিত হবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্য দিয়ে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক তৈরির আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেবে সংযুক্ত আরব আমিরাত।

হোয়াইট হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষরের আয়োজন করবেন। উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আর আমিরাতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।

টুইটারে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শান্তিচুক্তির ভিত্তি স্থাপনের জন্য আগামী সপ্তাহে হোয়াইট হাউজের এ সংক্রান্ত ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য আমি গর্বিত।

১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ২০২০ সালের ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের টেলিফোন যোগাযোগ সচল করার পাশাপাশি নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে, অন্য আরব রাষ্ট্রগুলোও আমিরাতকে অনুসরণ করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার জোর দিয়ে দাবি করেছেন, আমিরাতের মতো করে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলোও ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবে।

নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে কুশনার আমিরাতের প্রসঙ্গ টেনে বলেন, ‘বহু দেশ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মানুষের প্রতিক্রিয়া কী হয়, তা দেখার চেষ্টা করছে তারা। এখানকার [আরব] তরুণ প্রজন্ম ব্যাপারটি নিয়ে খুব আলোড়িত। তবে বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছু সদস্য এখনও নস্টালজিয়ায় ভুগছেন এবং কোনও ঝুঁকি নিতে চান না।’ সূত্র: মিডলইস্ট মনিটর, আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম