আবারও রুশ হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন নির্বাচন: মাইক্রোসফট

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়া, চীন ও ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্ত ব্যক্তি ও বিভিন্ন গ্রুপের ওপর খবরদারির চেষ্টা চালাচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণার নথি হাতিয়ে নেওয়া রুশ হ্যাকাররা এবারও তৎপর রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট বলছে, এবারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন উভয়ের প্রচারণার ওপর নজরদারি অব্যাহত রেখেছে হ্যাকাররা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আবারও রুশ হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন নির্বাচন: মাইক্রোসফট

নানা তদন্তের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় যে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের পরাজয়ের নেপথ্যে ভূমিকা রাখে রাশিয়া। এ লক্ষ্যে রাষ্ট্রীয় মদদে সাইবার হামলা চালানো ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় ফেইক নিউজ। স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্তে বেরিয়ে আসে রাশিয়ান হ্যাকাররা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কম্পিউটার সিস্টেম এবং ক্লিন্টনের প্রচারণা প্রধান জন পোদেস্টার ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়। ফাঁস হয় হাজার হাজার ইমেইল। পরে ফেসবুকও স্বীকার করে রুশ সমর্থিত বিভিন্ন কন্টেন্ট তাদের প্লাটফর্মে প্রায় ১২ কোটি ৬০ লাখ মার্কিন নাগরিকের কাছে পৌঁছায়।

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ও ক্রেতাদের নিরাপত্তা ও বিশ্বাস অর্জনে দায়িত্বপ্রাপ্ত টম ব্রাট এক বিবৃতিতে বলেন, ‘২০১৬ সালে যেমনটি দেখা গিয়েছিল সেই একইরকমভাবে মানুষের লগ-ইন তথ্য এবং তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে কার্যক্রম চালানো শুরু করেছে স্ট্রোনটিয়াম (রুশ প্রতিষ্ঠান), ধারণা করা হচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা কার্যক্রম ব্যহত করতেই এগুলো করা হচ্ছে।’ মার্কিন  প্রতিষ্ঠানটি বলছে, চীনা হ্যাকাররা বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানিয়েছে। আর ইরানি হ্যাকাররা ট্রাম্পের প্রচারণায় সহযোগিতাকারী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানো অব্যাহত রেখেছে।

তবে এসব সাইবার হামলার বেশিরভাগই সফল হতে পারেনি বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হামলাকারীরা এখনও নির্বাচন ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানায়নি।

মাইক্রোসফট কর্মকর্তা টম ব্রাট বলেন, ‘দেখা যাচ্ছে আগের হামলার ধরণের মতো করেই এবারেও কেবল প্রার্থী এবং প্রচারণায় যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে না বরং যারা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন তাদেরও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।’ তিনি বলেন, নির্বাচন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিরা বিনামূল্যে কিংবা কম-দামী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করার সুযোগ নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা।

মাইক্রোসফটের বিবৃতির প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রচারণা দলের ডেপুটি ন্যাশনাল প্রেস সেক্রেটারি থিয়া ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমরা বড় লক্ষ্যবস্তু, ফলে আমাদের প্রচারণা দল এবং কর্মীদের লক্ষ্য করে অপরাধমূলক কার্যক্রম চালানো হতে দেখা বিস্ময়কর কিছু নয়।’ অন্যদিকে বাইডেনের এক প্রচারণা কর্মী বলেছেন, ‘প্রচারণার শুরু থেকেই আমরা জানি যে এই ধরণের হামলার শিকার হতে হবে আর আমরা এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছি।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম