অভিশংসনের মুখে পেরুর প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১
image

নেতৃত্ব টিকিয়ে রাখার নতুন চ্যালেঞ্জে পড়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। জালিয়াতির মামলায় জড়িত এক সংগীতশিল্পীর সঙ্গে সম্পর্ক এবং ফাঁস হওয়া এক অডিও টেপকে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ নিয়ে শিগগিরই ভোটাভুটি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্টিন ভিজকারা

মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য স্বল্প পরিচিত সংগীতশিল্পী রিচার্ড চিসনেরোস-এর সঙ্গে সাড়ে ৪৯ হাজার ডলার মূল্যের একটি চুক্তি করেছিল পেরুর সরকার। এতে জালিয়াতির ঘটনা তদন্ত করছে কংগ্রেস ও পেরুর অডিটর জেনারেল।এর সঙ্গে প্রেসিডেন্টের সংযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও টেপেও ভিজকারা ও সরকারি কর্মকর্তাদেরকে ওই সংগীতশিল্পীর সঙ্গে কথা বলতে শোনা গেছে। তবে তা অস্বীকার করেছেন ৫৭ বছর বয়সী পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

এমন অবস্থায় ভিজকারাকে ‘নৈতিক অক্ষমতা’ জনিত কারণে অভিশংসিত করা হবে কিনা তা নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। অভিশংসন প্রক্রিয়া শুরু করার অনুমোদন পেতে ১৩০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ৫২ ভোটের প্রয়োজন হবে। আর অভিশংসনের জন্য প্রয়োজন পড়বে ৮৭ ভোটের। তখনই কেবল প্রেসিডেন্ট ভিজকারাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে।



এর আগে গত বছরের সেপ্টেম্বরেও অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন পেরুর প্রেসিডেন্ট।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম