৬২ শতাংশ কমেছে সৌদি আরবের তেল রফতানি

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ কমে গেছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ এ বছরের দ্বিতীয় প্রান্তিকের যে হিসাব প্রকাশ করেছে তাতে এই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার ওই হিসাব প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সৌদি আরবের একটি তেল স্থাপনা

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কমেছে সৌদি আরবের তেল রফতানি। গত মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায় গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছায়। যা আগের মাসের চেয়ে মাত্র ০ দশমিক ৫ শতাংশ বেশি।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ লাখ ৮০ হাজার কোটি রিয়াল মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে।এসব দেশ মিলে দৈনিক ৯৭ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। এই পরিমাণ তেল  বিশ্বজুড়ে সরবরাহের ১০ শতাংশের সমান।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম