নিউ ইয়র্কে নির্বিচারি বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০১
image

আবারও নির্বিচারি বন্দুক হামলার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার নিউ ইয়র্কের রোচেস্টারে সংঘটিত ওই হামলায় ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

নিউ ইয়র্কে নির্বিচারি বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪

কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটার দিকে পেনসেলভানিয়া অ্যাভিনিউ-এ এই বন্দুকবাজি হয়।  এ ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রোচেস্টারের অন্তর্বর্তী পুলিশ প্রধান মার্ক সিমন্স এ ঘটনাকে একটি মহাকাব্যিক ট্রাজেডি আখ্যা দিয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানাননি তিনি।

সিমন্স জানিয়েছেন, নিহত দুইজনের একজন পুরুষ আর অপরজন নারী। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আহত ১৪ জনকে স্থানীয় ২টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও জীবনশঙ্কা নেই।

এখনও সন্দেহভাজন অপরাধী সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

/বিএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের