সোলাইমানি হত্যার বদলা নেওয়া হবেই: যুক্তরাষ্ট্রকে ইরান

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

ইরানি কমান্ডার কাসেম হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘সোলাইমানিকে হত্যার বদলা নেওয়া হবেই। এ ক্ষেত্রে কোনও সন্দেহের অবকাশ নেই।’ সোলাইমানি হত্যার বদলা নেওয়া হবেই: যুক্তরাষ্ট্রকে ইরান

সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান। এ ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করেননি আইআরজিসি প্রধান। তবে তিনি বলেছেন, আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সাইকে টার্গেট করা হবে। এটা ইরানের পক্ষ থেকে একটি তাৎপর্যপূর্ণ বার্তা।

ইরান আঘাত করলে আমেরিকার জবাব এক হাজারগুণ বেশি হবে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তারও প্রতিক্রিয়া জানিয়েছেন আইআরজিসি প্রধান। তিনি বলেন, ইরানের শত্রুদের সর্বত্রই পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বো আমরা।

আইআরজিসি'র কমান্ডার বলেন, একজন ইরানিরও যদি চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে এর দাঁতভাঙা জবাবে দেবে তেহরান। এটা শুধু মুখের কথা নয়, আমরা সরাসরি হুমকি দিচ্ছি। আমরা সব সময় কাজে প্রমাণ দিয়ে থাকি।

ইরানের ইসলামি বিপ্লব না হলে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে গ্রাস করতো বলে তিনি মন্তব্য করেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যান ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি। এ সফর চলাকালে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইরাকের ইরান সমর্থিত বিদ্রোহীরা এসব হামলা চালায়। তবে তেহরানের দাবি, সোলাইমানি হত্যার মূল প্রতিশোধ নেওয়া এখনও বাকি রয়েছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম