জাতিসংঘের ভাষণে চীনের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতিসংঘে দেওয়া ভাষণে চীনের প্রতি কড়া বার্তা দেবেন তিনি। বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প

করোনা পরিস্থিতির কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য ট্রাম্পের বক্তব্য আগেই রেকর্ড করে রাখা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তা প্রচার করা হবে। আর তা নিয়ে ট্রাম্প আভাস দিয়েছেন যে এতে থাকছে চীনের প্রতি হুঁশিয়ারি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুর দিকে ফ্লোরিডা ক্লাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। তবে এখন বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে তুমুল বাগযুদ্ধ চলছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্যও চীনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প।

জাতিসংঘে ট্রাম্প জনপ্রিয় কেউ নন। তাছাড়া তিনি এমন সময়ে বক্তৃতা দিতে যাচ্ছেন যখন জাতিসংঘের সদস্য দেশগুলোর একটা বড় অংশ ওয়াশিংটনের প্রস্তাবের বিরোধিতা করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ট্রাম্প ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘ আরোপিত সব নিষেধাজ্ঞা আবারও আরোপ করা হোক। তবে বেশিরভাগ দেশই এ পদক্ষেপকে অবৈধ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের বিরুদ্ধে পুনঃআরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করবে তা উল্লেখ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরপরই ওই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ আমার এ পদক্ষেপের মধ্য দিয়ে ইরান সরকার ও দেশটির বিরুদ্ধে দাঁড়াতে না চাওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক স্পষ্ট বার্তা।’

যুক্তরাষ্ট্র বলছে, ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা না মানায় দেশটির বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। অথচ, ২০১৮ সালে ওই চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম