আরব লীগের দায়িত্ব ছাড়লো ফিলিস্তিন

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬

আরব লীগের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে কোনও আরব দেশের চুক্তি স্বাক্ষর তাদের জন্য অসম্মানজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় দুই আরব দেশ। ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এ চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিকে 'নতুন মধ্যপ্রাচ্যের প্রভাত' হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত।

ইসরায়েলের সঙ্গে দুই আরব দেশের চুক্তি স্বাক্ষরের নিন্দা জানিয়ে ফিলিস্তিন আরব লীগে প্রস্তাব আনলেও তা অনুমোদন দেয়নি আরব দেশগুলোর জোটটি। আগামী ছয় মাস ধরে আরব লীগের সব বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পায় ফিলিস্তিন। তবে মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, তার দেশ ওই সভাপতিত্ব আর করতে চায় না। তিনি জানান, ওই পদবি আর ফিলিস্তিনের জন্য সম্মানজনক কিছু নয়।

নিজের মন্তব্যে সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের নাম উল্লেখ না করলেও রিয়াদ আল মালিকি জানান, ফিলিস্তিনের এই সিদ্ধান্ত আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেহিতকে জানিয়ে দেওয়া হয়েছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক