২০২১ সালের শুরুতে মিলবে দেশে তৈরি ভ্যাকসিন: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১০
image

২০২১ সালের মার্চের ভেতরেই ভারতের তৈরি প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন হাতে পাওয়া যাবে বলে আবারও আশা প্রকাশ করেছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে রাজ্যসভায় বাদল অধিবেশনেও একই আশা প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের শুরুতে মিলবে দেশে তৈরি ভ্যাকসিন: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

ভারতে আপাতত করোনার তিনটি সম্ভাব্য টিকার ক্নিনিকাল ট্রায়াল চলছে। সোমবারই পুণের স্যাসন জেনারেল হাসপাতালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। পাশাপাশি বায়োটেকের সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকে গোরখপুর ও লক্ষ্ণৌতে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। অন্যদিকে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমোদন জোগাড় করছে জাইডাস ক্যাডিলা।

সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘ভ্যাকসিন তৈরির জন্য বর্তমানে গবেষণা চলছে। এ মুহূর্তে বিভিন্ন ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ভ্যাকসিনগুলোর মধ্যে অন্তত তিনটি সম্ভাবনাময়। আমরা আশাবাদী যে ২০২১ সালের প্রথম ত্রৈমাসে ভ্যাকসিন হাতে পাওয়া যাবে।’

এদিন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ১০০ বছর ইতিহাসের ইতিবৃত্ত প্রকাশ করেন হর্ষবর্ধন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোভিড ১৯-এর টিকা সংক্রান্ত একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। সবাই সেই পোর্টালে যেতে পারবেন। টিকার গবেষণা ও তৈরি এবং ক্লিনিকাল ট্রায়াল সংক্রান্ত তথ্য জানতে পারবেন। দেশে অন্যান্য টিকার বিষয়েও সেই পোর্টালে তথ্য মিলবে।’

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম