মায়ের বুকের দুধই শিশুদের করোনা থেকে সুরক্ষা দেয়: গবেষণা

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯
image

করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে মায়ের বুকের দুধের তাৎপর্যপূর্ণ ভূমিকা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বেইজিংয়ের একদল গবেষক সার্স-কভ-২ ভাইরাসের সংস্পর্শে আসা কোষগুলোতে মায়ের দুধের প্রভাব পরীক্ষা করেছেন। তারা বলছেন, মায়ের দুধ শরীরে করোনাভাইরাসের প্রবেশ ঠেকানোর পাশাপাশি এই ভাইরাস নির্মূল করে। সোমবার ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মায়ের বুকের দুধই শিশুদের করোনা থেকে সুরক্ষা দেয়: গবেষণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কোভিড সংক্রমিত মায়েদেরও সন্তানকে বুকের দুধ পান করানোর পরামর্শ দেওয়া হয়। সাম্প্রতিক এ গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের পক্ষেই জোর সমর্থন হাজির করেছে।

বেইজিং ইউনিভার্সিটি অব কেমিক্যাল টেকনোলজির অধ্যাপক টং ইগাংয়ের এই গবেষণায় নেতৃত্ব দেন। গত শুক্রবার ‘বায়োরেক্সিভ ডট ওআরজি’ সাময়িকীতে ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গবেষকেরা জানান, তারা প্রমাণ পেয়েছেন  মায়ের বুকের দুধে অধিকাংশ জীবিত ভাইরাস মারা যায় এবং ভাইরাসের প্রবেশও বাধাপ্রাপ্ত হয়।

গবেষক টং ও তার সহকর্মীরা মায়ের বুকের দুধের সঙ্গে কিছু সুস্থ কোষের মিশ্রণ ঘটান। এরপর বুকের দুধ সংগ্রহ করে কোষগুলোকে ভাইরাস সংক্রমণের জন্য উন্মুক্ত করে দেন। তারা প্রমাণ পেয়েছেন,  ওই কোষগুলোতে ভাইরাস ঢুকতে পারেনি। এ ছাড়াও সংক্রমিত কোষে ভাইরাসের প্রতিলিপি উৎপাদন বন্ধ করে দিতে পারে।

গবেষকেরা মায়ের বুকের দুধে কোনও ক্ষতিকর দিক খুঁজে পাননি। তারা বলছেন, মায়ের বুকের দুধ ভাইরাসকে মারার পাশাপাশি কোষের বৃদ্ধিতে কাজ করে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গত জুন মাসে কয়েকটি দেশে ৪৬ জন মায়ের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে তিনজন মায়ের বুকের দুধে ভাইরাসের জিন শনাক্ত করা হলেও সংক্রমণের কোনও প্রমাণ ছিল না। শুধু একজন শিশু করোনা পজিটিভ হয়। শিশুটি অন্য কোনোভাবে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের