ট্রাম্পের ‘দ্রুত সুস্থতা’ কামনা করলেন উন

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ১৭:২০আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৮:৩২
image

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত রোগমুক্তি কামনা করে বার্তা পাঠিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জন উন। তাদের নিরাপদ সুস্থতা কামনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (কেসিএনএ) এর প্রতিবেদনকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ‘দ্রুত সুস্থতা’ কামনা করলেন উন

গত দুই বছরে ট্রাম্প ও কিমের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে দেখা গেছে। ২০১৮ সালের পর তারা তিনবার সাক্ষাৎ করেছেন। একে অপরের সঙ্গে চিঠিও বিনিময় করেছেন। সে চিঠিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। গত এপ্রিলে উত্তর কোরীয় নেতার মৃত্যুর গুঞ্জন উঠেছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মে মাসের প্রথম সপ্তাহে জনসমক্ষে হাজির হন তিনি। তখন কিমের 'ফিরে আসা' নিয়ে স্বস্তি প্রকাশ করে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘তিনি ফিরে এসেছেন এবং ভালো আছেন দেখে আমি খুশি।’ এবার ট্রাম্পের অসুস্থতার খবরে বার্তা পাঠিয়েছেন উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘তিনি (উন) আন্তরিকভাবে আশা প্রকাশ করেছেন, তারা (ট্রাম্প ও মেলানিয়া) যেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠেন। তার আশা, নিশ্চিতভাবেই তারা এ রোগকে জয় করবেন। তাদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। শুক্রবার সকালে ট্রাম্পের চিফ অব স্টাফ জানান, প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাচ্ছেন আর তার এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মনোবল চাঙ্গা রয়েছে। পরে বিকেলে ট্রাম্পকে নেওয়া হয় ওয়াশিংটনের সামরিক হাসপাতালে। িহোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, আগামী কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাকে। হাসপাতাল থেকে টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘মনে হচ্ছে পুরোপুরি ঠিক আছি। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম