হোয়াইট হাউজের আরও এক ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২০, ০০:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০১:৪২
image

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলিয়েগ ম্যাকানি। সোমবার (৫ অক্টোবর) সকালে এক টুইট বার্তায় তিনি জানান, গত কয়েক দিন ধরে তার রিপোর্ট নেগেটিভ আসার পর নতুন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। তবে তার কোনও উপসর্গ নেই বলে জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এবং হোয়াইট হাউজের তাদের ঘনিষ্ঠ বেশ কয়েক জন কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর সর্বশেষ ম্যাকানির আক্রান্ত হওয়ার কথা জানা গেলো। সুরক্ষিত হোয়াইট হাউজে কিভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তা নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলিয়েগ ম্যাকানি

গত বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রবিবার আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশটিতে প্রশ্ন উঠেছে।

ট্রাম্পের পাশাপাশি ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তার ব্যক্তিগত সহকারি থেকে শুরু করে হোয়াইট হাউজের ভেতরে ও বাইরে থাকা তার বেশ কয়েক জন কর্মকর্তা ও পরামর্শক। আর ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পরও প্রকাশ্যে মাস্ক পরা এড়িয়ে চলে আসছিলেন প্রেস সেক্রেটারি কেইলিয়েগ ম্যাকানি। সোমবার সকালে ফক্স নিউজের অনুষ্ঠানে তার হাজির হওয়ার কথা থাকলেও তা বাতিল করেন তিনি। এর কিছুক্ষণের পরই তিনি করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দেন।

প্রেস সেক্রেটারি ম্যাকানি করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার বিকেলে তার দুই ডেপুটি চাদ গিলমার্টিন এবং ক্যারোলিন লিয়াভিটের আক্রান্ত হওয়ার কথা কথা জানা গেছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেস টিমের কর্মীরা বাসা থেকেই কাজ চালাচ্ছেন তবে অতি প্রয়োজনীয় কিছু কর্মী এখনও এখনও হোয়াইট হাউজে রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি