পৃথিবীর একমাত্র করোনা রোগী হিসেবে বিশেষ ওষুধ পেয়েছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২০, ১৬:৩৮আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৬:৩৮
image

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির ৩ দিনের মাথায় হোয়াইট হাউজে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে কী কী বিশেষ ওষুধ দেওয়া হয়েছে, তা নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। প্রতিবেদনে বিশেষজ্ঞের বরাতে বলা হয়েছে, এই গ্রহে একমাত্র করোনা রোগী হিসেবে ট্রাম্পই কেবল সেরে ওঠার জন্য বিশেষ ওষুধের মিশ্রণ পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প

সিএনএন জানিয়েছে, হাসপাতালে ভর্তির আগে ট্রাম্পকে রেজেনেরন ফার্মাসিউটিক্যালের একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি থেরাপি দেওয়া হয়। এটি করোনাভাইরাসের মাত্রা কমাতে পারে। তা ছাড়া ট্রায়ালে এই থেরাপির ইতিবাচক ফল দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে এই থেরাপি ব্যবহারের অনুমোদন দেয়নি। কোম্পানিটির ভাষ্য, ট্রাম্পের চিকিৎসকদের কাছ থেকে বিশেষ পরিস্থিতে ব্যবহারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা এই ওষুধ সরবরাহ করে।

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক জানিয়েছে, অধিকাংশ মানুষের এই ওষুধ এভাবে পাওয়ার সুযোগ নেই। এটি পাওয়ার বিষয়টি দীর্ঘমেয়াদি ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া। তবে ট্রাম্প অ্যান্টিবডি থেরাপিটি পেয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পরদিনই তাকে তা দেওয়া হয়। হোয়াইট হাউজ ও ট্রাম্পের চিকিৎসকেরা এই তথ্য জানিয়েছেন।

এ প্রসঙ্গে মহামারি বিশেষজ্ঞ ডা. সীমা ইয়াসমিন উল্লেখ বলেন, এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অসুস্থতার ব্যাপার। এ জন্য তা ব্যবহার করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে ২ লাখ ১০ হাজার আমেরিকান করোনায় মারা গেছেন। তারা এই ধরনের চিকিৎসা বা ওষুধ পাননি। তা ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এখনো হাজার হাজার আমেরিকান চিকিৎসাধীন। তারাও এই চিকিৎসা পাচ্ছেন না।

ট্রাম্পকে অ্যান্টিবডি থেরাপির পাশাপাশি রেমডেসিভির ও ডেক্সামেথাসোনও দেওয়া হয়েছে। ট্রাম্পের ক্ষেত্রে এই তিনটি ওষুধের ব্যবহার প্রসঙ্গে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক জনাথন রেইনার বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) সম্ভবত এই গ্রহের একমাত্র রোগী, যিনি এই বিশেষ ওষুধগুলোর মিশ্রণটি পেয়েছেন।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাধারণ কোনো নাগরিক করোনায় সংক্রমিত হলে তিনি নিশ্চয়ই দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একই চিকিৎসা পাওয়ার আশা করবেন না। প্রেসিডেন্ট হিসেবে অতিরিক্ত মনোযোগের পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য সর্বোচ্চ সেবা পাওয়ারই কথা। কিন্তু তিনি যে চিকিৎসা পেয়েছেন বা পাচ্ছেন, তার মধ্যে কিছু এখন পর্যন্ত দেশটির সাধারণ লোকজনের জন্য সহজলভ্য নয়।

হাসপাতাল ত্যাগের আগে ট্রাম্প মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া টুইটে করোনা নিয়ে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনা নিয়ে ভীত হবেন না। একই সঙ্গে ট্রাম্প বলেছেন, তিনি ২০ বছর আগের চেয়েও ভালো বোধ করছেন। তবে ট্রাম্প যে ওষুধ, যে চিকিৎসা পেয়েছেন বা পাচ্ছেন, তা এখন পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকেরা পাননি। তাই করোনা নিয়ে ভীত না হওয়ার যে আহ্বান ট্রাম্প তার দেশের জনগণের প্রতি জানিয়েছেন, তাতে তাঁদের নিশ্চিন্তে থাকার উপায় নেই।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম