মার্কিনিরা করোনার সঙ্গে বাঁচতে শিখছেন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২০, ২৩:৩৩আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২৩:৩৩
image

হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি মার্কিন নাগরিকেরা এই ভাইরাসের সঙ্গেই বেঁচে থাকা শিখে নিচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এসব দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে আগামী নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামা রিপাবলিকান প্রেসিডেন্ট বারবারই করোনাভাইরাসকে অবজ্ঞা করে এসেছেন। অথচ বিশ্ব জুড়ে এই ভাইরাসটি প্রাণ কেড়ে নিয়েছে দশ লাখের বেশি মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় দুই লাখ নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

তা সত্ত্বেও মঙ্গলবার এক টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রতি বছর বহু মানুষ, কখনও কখনও এক লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেবো? না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যেরকম করে আমরা কোভিড এর সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি, বেশিরভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু!!!’

যদিও মার্কিন সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯-২০২০ মৌসুমে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার মানুষের। এমনকি নিজে করোনায় আক্রান্ত হওয়ার আগেও এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্বীকার করেন ফ্লু ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী করোনাভাইরাস।

মঙ্গলবার ট্রাম্পের পূর্বনির্ধারিত কোনও প্রকাশ্য কর্মসূচি নেই। এছাড়া তিনি নির্বাচনি প্রচারণা কিংবা প্রেসিডেন্টের পূর্ণকালীন কর্মকান্ডে কখন ফিরতে পারবেন তাও স্পষ্ট নয়। যদিও এক টুইট বার্তায় তিনি আগামী ১৫ অক্টোবর জো বাইডেনের সঙ্গে নির্ধারিত দ্বিতীয় বিতর্কে যোগ দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার দাবি, খুবই ভালো আছেন তিনি।

তবে হোয়াইট হাউজের চিকিৎসক ড. সিন কোনলি জোর দিয়ে বলেছেন, সার্বক্ষণিক ভাবে বিশ্ব মানের চিকিৎসা সুবিধা পাচ্ছেন ট্রাম্প।

উল্লেখ্য, তিন দিন হাসপাতালে থাকার পর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইট হাউজের সিড়ির মাথায় পৌঁছেই মাস্ক খুলে ছবির জন্য পোজ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি তোলা শেষ হয়ে গেলে মাস্ক খোলা রেখেই ভেতরে প্রবেশ করেন তিনি। পরে ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ভিডিও ধারণ করে টুইটারে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।  ওই সময়ে ধারণ করা অপর এক ভিডিওতে ট্রাম্পকে ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর শ্বাস নিতে দেখা যায়। এরপরই টুইটার ট্রেন্ডিংয়ে উঠে আসে এই সংক্রান্ত একটি হ্যাশট্যাগ।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম