চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২০, ১২:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৩:১৪

তাইওয়ানে যে কোনও হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার নেভাদা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বেইজিংকে তাইওয়ান পুনর্দখলের চেষ্টা করলে ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানের সুরক্ষার কথা বলা হয়েছে। তবে ঠিক কোন পরিস্থিতিতে দেশটি সেখানে সামরিক হস্তক্ষেপ করতে পারবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা নেই।

রবার্ট ও’ব্রায়েন এমন সময়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন যেদিন যুক্তরাষ্ট্রকে বিনা উসকানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার (৬ অক্টোবর) জাপানে অবস্থিত চীনা দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা দূতাবাস। এর মধ্যেই তাইওয়ান নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র।

জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘পম্পেও বারবারই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছেন। আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে, তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শিক কুসংস্কার পরিহার করে, বিনা উসকানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম