ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২০, ১৮:০৫আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:১১
image

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ও বামপন্থীদের বিক্ষোভ চলার সময় গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’ তে অংশ নিয়েছিলে্ন। এ ঘটনায় এরইমধ্যে এক সন্দেহভাজনকে আটকে করেছে পুলিশ। তাদের দাবি, ওই সন্দেহভাজন একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত

ডেনভারে ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়ট র‌্যালি’র বিপরীতে পাল্টা বিক্ষোভ করছে বেশ কয়েকটি গ্রুপ। শনিবার ডেনভার আর্ট মিউজিয়াম প্রাঙ্গণে গুলিবিদ্ধ হন এক ডানপন্থী বিক্ষোভকারী। ডেনভার পোস্ট সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালাচ্ছে এবং পিপার স্প্রে ছুড়ছে। পরে নিরাপত্তারক্ষী ফাঁকা গুলি চালান।                                                                                                                                                                                   

ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পরই এ ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার হয়েছে এবং সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় টিভি স্টেশন কুসা-টিভি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই নিরাপত্তা রক্ষীকে তারা ভাড়া করেছিল নিজেদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক মাস ধরেই বিক্ষোভস্থলে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ভাড়া করে আসছে কুসা।’

তবে ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া কুসা টিভির ওই দাবির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, নিহত এবং সন্দেহভাজন কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম