আমিরাতের সঙ্গে নেতানিয়াহুর চুক্তি অনুমোদন করলো ইসরায়েলি পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ২১:০০আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:০৪
image

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে স্বাক্ষরিত ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি’ অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সোমবার (১২ অক্টোবর) পার্লামেন্টে ভোটাভুাটর মধ্য দিয়ে চুক্তিটির অনুমোদন দেওয়া হয়। এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সঙ্গে আবুধাবির যুবরাজের কথা হয়েছে এবং তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আমিরাতের সঙ্গে নেতানিয়াহুর চুক্তি অনুমোদন করলো ইসরায়েলি পার্লামেন্ট

গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর হয়। ফিলিস্তিনিরা তাৎক্ষণিকভাবে একে ‘বিশ্বাসঘাতকতা’ অ্যাখ্যা দেয়। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ক্ষণকে ‘মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ঐতিহাসিক মুহুর্ত’ হিসেবে অভিহিত করে। সোমবার সে চুক্তিটিরই অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট।

পরে একটি বিবৃতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান, তিনি এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান শিগগিরই সাক্ষাৎ করবেন এবং এজন্য তারা টেলিফোনে পরস্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আবুধাবির যুবরাজও টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি এবং নেতানিয়াহু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম