ট্রাম্প করোনামুক্ত: হোয়াইট হাউজ

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২০, ০৪:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০১:৫০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ অক্টোবর) হোয়াইট হাউজের চিকিৎসক সিন কোনলি জানিয়েছেন, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আর এখন তিনি অন্য কারও জন্য সংক্রামক নন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প

গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এরপর তিন দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প।

গত রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। নিজের শরীরে ইমিউনিটি তৈরি হওয়ারও দাবি করেন তিনি। তবে ট্রাম্প করোনা নেগেটিভ হয়েছেন; এমন কোনও তথ্য সেদিন দিতে পারেননি ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক।

এর একদিনের মাথায় সোমবার হোয়াইট হাউজের প্রকাশ করা বিবৃতিতে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানান, অ্যাবোট ল্যাবোরেটরিজের বাইনাক্স অ্যান্টিজেন কার্ড ব্যবহার করে পর পর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে। তিনি জানান, নেগেটিভ ফলাফল ও অন্যান্য ক্লিনিক্যাল ও ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, তার কাছ থেকে ভাইরাল সংক্রমণ ছড়ানোর কোনও ঝুঁকি নেই।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম