ট্রাম্পের ১৪ বছরের পুত্র ব্যারনের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২০, ০৯:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১০:২০

কদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, তাদের ১৪ বছরের ছেলে ব্যারন-ও করোনা পজিটিভ এসেছিল। তবে পরবর্তী পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। ট্রাম্পের ১৪ বছরের পুত্র ব্যারনের করোনা শনাক্ত

মেলানিয়া ট্রাম্প জানান, ব্যারন এখন সুস্থ আছে। তার আর কোনও উপসর্গ দেখা যায়নি।

আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে ব্যারনের করোনা সংক্রমণ নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, অল্প সময়ের জন্য ব্যারনের করোনা হয়েছিল। তবে সে বয়সে তরুণ এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী। ফলে তার করোনার সঙ্গে লড়াইয়ের শক্তি রয়েছে।

ব্যারণের সুস্থতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, লোকজন আক্রান্ত হচ্ছে, আবার সুস্থও হয়ে উঠছে। তাই যুক্তরাষ্ট্রের স্কুলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া উচিত।

এর আগে গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এরপর তিন দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। নিজের শরীরে ইমিউনিটি তৈরি হওয়ারও দাবি করেন তিনি।

হোয়াইট হাউসের প্রকাশ করা বিবৃতিতে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানান, অ্যাবোট ল্যাবোরেটরিজের বাইনাক্স অ্যান্টিজেন কার্ড ব্যবহার করে পরপর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম