যুক্তরাষ্ট্রে টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ১২:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩০
image

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ এবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। এ নিয়ে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ঝড়ের কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
টেক্সাসের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার সন্ধ্যায় ডালাসের কাছাকাছি গারল্যান্ডের একটি মটরওয়েতে থাকা গাড়ি টর্নেডোর আঘাতে উড়ে গেছে। গাড়িটিতে ৫ জন আরোহী ছিল।
পরে ডালাসের উত্তর-পূর্বাঞ্চলীয় রাস্তায় ৫টি মরদেহ খুঁজে পাওয়া যায়। আশপাশের শহরে আরও তিনটি মরদেহ পাওয়া গেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
এর আগে গত কয়েকদিনে ঝড়ের আঘাতে মিসিসিপিতে ১০ জন, টেনেসি অঙ্গরাজ্যে ৬ জন, আরাকানসাস ও আলাবামায় ১ জন করে প্রাণ হারিয়েছেন।

এদিকে টেক্সাস আর ওকলাহোমায় তুষারপাত হতে পারে এবং ১৬ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে সতর্ক করা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক