মিশিগান ও উইসকনসিনে সমাবেশের প্রস্তুতি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ১৬:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৬:৫০
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার (১৭ অক্টোবর) এ দুই অঙ্গরাজ্যে সমাবেশের পর রাজনৈতিক সমর্থন আদায়ে পশ্চিমা অঙ্গরাজ্যগুলোতে সফর শুরু করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিশিগান ও উইসকনসিনে সমাবেশের প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আড়াই সপ্তাহ বাকি। সদ্যই নিজেকে করোনামুক্ত দাবি করা ট্রাম্প জোরোসোরে প্রচার-প্রারণা শুরু করেছেন। চার বছর আগে যে অঙ্গরাজ্যগুলোতে জয় পেয়েছিলেন, সেগুলোতে জয়ের ধারা বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন তিনি।

২০১৬ সালের নির্বাচনে মিশিগান ও উইসকনসিনে জয় পেয়েছিলেন ট্রাম্প। তবে এ বছরের নির্বাচনকে সামনে রেখে চালানো জনমত জরিপে দেখা গেছে এ দুই অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন তিনি। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন তার উপদেষ্টারা। তবে আরিজোনাসহ ঐতিহাসিকভাবে শক্ত রিপাবলিকান ঘাঁটি বলে বিবেচিত অঙ্গরাজ্যগুলোতেও আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট মিশিগান ও উইসকনসিনে সমাবেশ করবেন। রবিবার নেভাদাতে ও সোমবার আরিজোনায় সমাবেশ করার কথা রয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেক্টোরাল পদ্ধতিতে। সারাদেশে কে কত পপুলার ভোট পেলেন, তার ভিত্তিতে নয়, বরং কে কত ইলেক্টোরাল ভোট পেলেন তার ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন। উইসকনসিনে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১০টি, মিশিগানে ১৬টি এবং আরিজোনাতে ১১টি। নেভাদা অঙ্গরাজ্যে রয়েছে ৬টি ইলেক্টোরাল ভোট।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম