৩ সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন জাসিন্ডা

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ১৪:২৬আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৬:৪১
image

আগামী তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় সরকার গঠন করতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নির্বাচনে নজিরবিহীন জয় পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

৩ সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন জাসিন্ডা

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-বামপন্থী জাসিন্ডা আরডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ ভাগ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি ২৭ ভাগ ভোট পেয়েছে। দেশটির ১২০ আসনের মধ্যে এরইমধ্যে ৬৪টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যা ইতিহাসে নজিরবিহীন।  

রবিবারের সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, চূড়ান্ত ফল আসতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারবো।

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা জাসিন্ডার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।

১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এবারই প্রথম কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হলো।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর বিদ্বেষের বিপরীতে দাঁড়িয়ে সম্মিলনের আহ্বান জানানো ও হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেওয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন জাসিন্ডা।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম