যুক্তরাষ্ট্রে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১৩:০২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৫:৫১
image

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সোমবার ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূ-কম্পনের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার বহু স্কুল খালি করে দেওয়া হয়। অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর প্রায় ২টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল স্যান্ড হিলের ৫৬ মাইল দক্ষিণ-পূর্বে এবং নোঙরের প্রায় ৬০০ মাইল দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৫ মাইল। ভয়াবহ ওই কম্পনের পর ওই অঞ্চলে আরও বেশ কয়েকটি মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। ইউএসজিএস বলছে, রিখটাল স্কেলে এসবের মাত্রা ছিল ৫.৮, ৫.৭, ৫.২ ও ৫.৫।

ভূমিকম্পের পর আলাস্কায় জরুরি সাইরেন সচল করা হয়। এছাড়া কোডিয়াক ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখে। এদিকে ভূমিকম্পের পর জোয়ারের আশঙ্কায় হোমার শহরের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানায় পুলিশ।

এদিকে লস অ্যাঞ্জেলস এবং সান ডিয়াগোয় ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, পশ্চিম উপকূলে কোনও সুনামির হুমকি নেই। তবে হাওয়াই দ্বীপগুলোতে এক পরামর্শ বার্তা জারি করা হয়। কিন্তু সেখানেও বড় ঢেউ বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে সতর্কতা জারি করা হয়েছে। কয়েক মাস আগেও এই এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই সময় কম্পনের মাত্রা ছিল ৭.৮।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের