ইসরায়েল সফরে আমিরাতি প্রতিনিধি দল

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ১৫:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:০৮

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েল সফরে আমিরাতি প্রতিনিধি দল

আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করে আমিরাতি প্রতিনিধি দল। ফ্লাইটটি ইসরায়েলের বেন-গুরিওন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তির সমালোচনা করায় ‘ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি’‌ হিসেবে আখ্যায়িত করেছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।

এদিকে আমিরাতি হোটেলগুলোকে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে যায়; এমন খাবার রাখতে বলা হয়েছে।

লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেন্যু এবং সব খাবার ও পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ২০২০ সালের ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে, সৌদি আরবসহ অন্য আরব রাষ্ট্রগুলোও আমিরাতকে অনুসরণ করবে। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম