প্রথম বারের মতো মাস্ক পরে প্রার্থনায় যোগ দিলেন পোপ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ২৩:৪৫আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:৩৬

প্রথমবারের মতো কোনও প্রকাশ্য প্রার্থনা সভায় মাস্ক পরে উপস্থিত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। মঙ্গলবার (২০ অক্টোবর) সারা বিশ্বের শান্তি কামনায় রোমে ওই প্রার্থনার আয়োজন করা হয়। এতে পোপের পাশাপাশি অন্য ধর্মীয় নেতারাও মাস্ক পরে যোগ দেন। এর আগে পোপ কেবলমাত্র ভ্যাটিকানে সমবেত দর্শণার্থীদের সঙ্গে সাপ্তাহিক শুভেচ্ছা বিনিময়ের সময় গাড়িতে যেতে মাস্ক পরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রথম বারের মতো মাস্ক পরে প্রার্থনায় যোগ দিলেন পোপ

করোনাভাইরাসের মহামারির মধ্যে সাধারণ দর্শণার্থীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা কখনও কখনও আগতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সময়ও পোপ ফ্রান্সিসকে মাস্ক পরতে দেখা যায়নি। এনিয়ে খানিক সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সমালোচনা করেন।

৮৩ বছর বয়সী পোপ মঙ্গলবার রোমের ব্যাসিলিকায় অন্য খ্রিস্টান নেতাদের সঙ্গে প্রার্থনা সভায় যোগ দেন। এদের মধ্যে ছিলেন অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাটরিয়ার্চ বার্থোলোমেউ।  প্রার্থনা সভায় বক্তব্য রাখার সময়ে মাস্ক খুলে রাখেন পোপ। পরে বক্তব্য শেষে আবারও তা পরে নেন। অন্যান্য নেতারাও একই কাজ করেন।

ব্যাসিলিকায় ওই প্রার্থনার সভা চলার সময়ে রোমের অন্যান্য স্থানে শান্তির জন্য প্রার্থনা করেন ইহুদি, বৌদ্ধ, শিখ, হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বীরা। নিজ নিজ ধর্মীয় স্থাপনায় সমবেত হয়ে তারা প্রত্যেকেই বিশ্ব শান্তির প্রার্থনা করেন।

উল্লেখ্য, বার্ষিক এই প্রার্থনা সভার আয়োজন শুরু হয় ১৯৮৬ সালে। প্রয়াত পোপ জন পল এবং রোমের ক্যাথলিক সম্প্রদায় এই আয়োজন শুরু করেন। করোনাভাইরাস মহামারির কারণে এবারে আয়োজনের পরিসর সীমিত রাখা হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের