ভারত সফরে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ১৩:১৪আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৫:৩১

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী। তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। মঙ্গলবার আটলান্টিক কাউন্সিলে দেওয়া এক ভাষণে এই সফরের কথা নিশ্চিত করেন মার্ক এসপার। ভারত সফরে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় পুরোনা মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার এবং নতুন সম্পর্ক তৈরির অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ভারতকে প্রতিনিয়ত চীনা আগ্রাসন মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন এসপার। তিনি বলেন, এই শতকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দিল্লি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার।

এমন সময়ে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রীর ভারত সফরের খবর এলো, যখন তাইওয়ান ইস্যুতে দিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বঙ্গোপসাগরে ভারতের আসন্ন যৌথ নৌ-মহড়ার ঘোষণাতেও ক্ষুব্ধ বেইজিং।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ডেমোক্রাটিক প্রতিপক্ষ জো বাইডেন প্রায় প্রতিটি ইস্যুতে ভিন্নমত পোষণ করেন। এখানে অন্যতম ব্যতিক্রম হলো ভারত নিয়ে তাদের নীতি। দিল্লির সাবেক কূটনীতিকরা বলছেন, মার্কিন পররাষ্ট্র নীতিতে ভারতের অবস্থান কী হবে; সে বিষয়ে দুই বড় দলই একমত।

যুক্তরাষ্ট্রে দুই মেয়াদে ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন নিলাম দেও। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট; দুই প্রধান দলেরই ভারত নীতি এক। প্রেসিডেন্ট ক্লিনটনের সময় থেকে সব আমেরিকান প্রেসিডেন্টই ভারত সফর করেছেন। প্রেসিডেন্ট ওবামা ভারতে গেছেন দুইবার। কাজেই যে দলই ক্ষমতায় থাকুক, সেই দলের প্রেসিডেন্টের অধীনেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয়েছে।’

ফলে যে দলের প্রার্থীই হোয়াইট হাউজের দৌড়ে বিজয়ী হন না কেন, এটা মনে হচ্ছে যে, এমনকি নির্বাচনের পরও চীনের সঙ্গে ভারতের অচলাবস্থা কাটাতে ওয়াশিংটন দিল্লির পক্ষে অবস্থান নেবে। এমন প্রেক্ষাপটে মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী মন্ত্রীর ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। সূত্র:হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম