ট্রাম্পের প্রচার কর্মসূচিতে থাকছেন না মেলানিয়া

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ১৬:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৭:২৫
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারে অংশ নিতে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়া সফরের কথা ছিল মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের। তবে তার  মুখপাত্র স্টিফানি গ্রিশাম মঙ্গলবার জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সেই সফর বাতিল করেছেন ফার্স্টলেডি।

ট্রাম্পের প্রচার কর্মসূচিতে থাকছেন না মেলানিয়া

দ্য গার্ডিয়ানের খবরে স্টিফারি গ্রিশামকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দীর্ঘস্থায়ী কাশি’ বন্ধ না হওয়ায় এখনও অসুস্থ বোধ করছেন তিনি। সে কারণেই প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।

গ্রিশাম বলেছেন, ‘মেলানিয়া কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পর থেকে প্রতিদিন স্বস্তি অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনি সফর করবেন না।’

২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি এবং মেলানিয়া উভয়ই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহে হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মেলানিয়া বলেন, ‘আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং আশা করছি দ্রুততর সময়ের মধ্যে নিজের দায়িত্ব পালন শুরু করতে পারবো।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম