বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৯:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৯:২৯
image

কোভিড-১৯ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের জন্য নিজেদের তৈরি ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে। ইউএসএআইডি’র টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার টুইটারে জানিয়েছেন, ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশে পৌঁছায়।

ইউএসএআইডি’র টুইটে জানানো হয়, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে পাঠানো ১০০টি ভেন্টিলেটর ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর তা গ্রহণ করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ওয়াগনার এবং ইউএসএআইডি’র বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত পরিচালক।

বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার ইউএসএআইডি-এর ভেন্টিলেটর পাঠানোর সেই ‍টুইটটি অ্যামেরিকা অ্যাক্টস ও ইউএসবিডি পার্টনারশিপ হ্যাশট্যাগে রিটুইট করেছেন। লিখেছেন, ‘বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের পাঠানো ১০০টি ভেন্টিলেটর গতকাল পৌঁছেছে। জীবন রক্ষাকারী এ সরঞ্জামগুলোর ডেলিভারি ও প্লেসমেন্ট নিশ্চিত করায় ইউএসএআইডি, বাংলাদেশ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম