ইতালিতে লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ২০:০২ আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১১:২০
image

ইতালির নেপোলিতে করোনাজনিত বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভকারী জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইতালিতে লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এ বছরের শুরুর দিকে কাম্পানিয়ার আঞ্চলিক রাজধানী নেপোলিতে প্রথম দফার করোনার প্রকোপে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। সম্প্রতি কাম্পানিয়া অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। এমন অবস্থায় প্রথম দফার পুনরাবৃত্তি ঠেকাতে নেপোলিতে লকডাউন ঘোষণা করেছেন আঞ্চলিক প্রেসিডেন্ট ভিনসেনজো ডে লুসা। জারি করা হয়েছে কারফিউ।

শুক্রবার রাতে সে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে স্থানীয়রা। আঞ্চলিক সদর দফতরের কাছে পুলিশের দেওয়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে তারা। কেউ কেউ পুলিশের দিকে স্মোক বোমা, বোতল নিক্ষেপ করতে থাকে। পুলিশও তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়তে থাকে।

ইতালিতে আঞ্চলিক নেতা নিজ নিজ এলাকায় নিজেদের মতো করে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রাখেন। তবে কাম্পানিয়ার প্রেসিডেন্ট মনে করেন, আঞ্চলিক লকডাউন যথেষ্ট নয়। আঞ্চলিক সরকারের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদেরকে সবশেষ চেষ্টা চালাতে হবে। এক মাস কিংবা ৪০ দিনের জন্য আমাদেরকে সবকিছু বন্ধ করে দিতে হবে।’

তবে প্রথম দফার করোনা প্রকোপ মোকাবিলায় ইতালিতে যেভাবে লকডাউন দেওয়া হয়েছিল, তেমন লকডাউনের পুনরাবৃত্তি চান না দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। কারণ, তখনকার লকডাউনের কারণে ইতালির অর্থনীতির উপর যে বাজে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে দেশটি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা