মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি চীনের

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১৫:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৬:০৪

তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির সঙ্গে জড়িত মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান এ হুঁশিয়ারি দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি চীনের

লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স ও রায়থিয়নের মতো প্রতিষ্ঠানগুলো এ নিষেধজাজ্ঞার আওতায় আসবে বলে জানান ঝাও লিজান।

সম্প্রতি তাইওয়ানের কাছে প্রায় ১৮০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ক্ষুব্ধ হয় চীন। মূলত এর জেরেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কোম্পানিগুলোকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, তাইওয়ানের সঙ্গে তাদের চুক্তিতে তিন ধরনের সমরাস্ত্র ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে রকেট লাঞ্চার, সেন্সরস ও আর্টিলারি। তাইওয়ানের প্রতিরক্ষা দফতর বলছে, এসব অস্ত্র তাদের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ ঠেকানোর কাজে সহায়তা করবে।

উল্লেখ্য, নিজেকে স্বতন্ত্র দেশ হিসেবে দাবি করে থাকে তাইওয়ান। তবে অঞ্চলটিকে নিজেদের বিরুদ্ধাচরণকারী প্রদেশ হিসেবে দেখে থাকে চীন। উভয় অঞ্চলের মধ্য সম্প্রতি উত্তেজনা বেড়েছে। ওই উত্তেজনার প্রেক্ষিতেই তাইওয়ানের কাছে প্রায় ১৮০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, আগের যে কোনও সময়ের চেয়ে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম