বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১৯:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:২৩
image

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই বুধবার (২৮ অক্টোবর) ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। মোট ২৪৩টি আসনের মধ্যে এদিন ৭১টি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এদিন ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে।

বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন

তিন দফা বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ৭১টি আসনের মোট প্রার্থী ১০৬৬ জন। অন্তত ৮ জন মন্ত্রী লড়ছেন। একগুচ্ছ হেভিওয়েট বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও নেতা আছেন। এনডিএ এবং মহাজোটের মূল লড়াইয়ের সঙ্গে আরও দুটি ছোট জোট রয়েছে ভোট লড়াইয়ে। বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দুই ঘণ্টায় ৭ শতাংশ ভোট পড়লেও দুপুর একটা নাগাদ তা ৩৩ শতাংশে গিয়ে পৌঁছায়। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, ৫টা নাগাদ মোট ভোট পড়েছে ৫২ দশমিক ২৪ শতাংশ। আরেক সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ৫টা নাগাদ ৫১ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে।

এদিন নির্বাচনের নিরাপত্তায় থাকা সিআরপিএফ বাহিনির একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ল। ঔরঙ্গাবাদে এই জিপটি একটি নদী পার হওয়ার সময় উল্টে যায়। দুর্ঘটনায় ৬ রক্ষী আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম