তুরস্কে ধ্বংসস্তূপের নিচে চলছে জীবনের সন্ধান

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ২০:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২১:২৩

শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তুরস্কের বন্দরনগরী ইজমিরে লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এখ পর্যন্ত প্রায় একশ’ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। শুক্রবারের এই ভূমিকম্পে প্রতিবেশি গ্রিসের সামোস দ্বীপসহ তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আট শতাধিক মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুরস্কে ধ্বংসস্তূপের নিচে চলছে জীবনের সন্ধান

ভূমিকম্পের পর ইজমির শহরে অন্তত ৩৮৯টি আফটার শক হয়েছে। এগুলোর মধ্যে অন্তত ৩৩টি ছিল ৪ মাত্রার বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে মূল ভূমিকম্পটি ছিলো সাত মাত্রার। তবে তুর্কি কর্তৃপক্ষের দাবি এর মাত্রা ছিলো  ৬ দশমিক ৬ মাত্রা।  ভূমিকম্পের পর তুরস্ক ও গ্রিসের উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানে। নিহতদের মধ্যে কেবল ইজমিরেই মারা গেছে ২৫ জন আর গ্রিসের সামোস দ্বীপে দেয়াল ভেঙে পড়ে নিহত হয়েছে দুই শিশু।

ভূমিকম্পে ইজমিরে প্রায় ২০টি ভবন ভেঙে পড়ে। রাতভর এসব ভবনে উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন, আটটি ভবনে তল্লাশি শেষ হয়েছে। এছাড়া অপর নয়টি ভবনে তল্লাশি চলছে। এখন পর্যন্ত প্রায় একশ’ জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তুপ থেকে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পরিবেশ ও নগরায়ন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।

শনিবার ভোরে কংক্রিটের নিচ থেকে ১৬ বছরের এক মেয়ে ও তার কুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদপত্র সোজকু। আরও ভবন ভেঙে পড়ার আশঙ্কায় প্রায় দুই হাজার মানুষের জন্য রাতভর আশ্রয়ের ব্যবস্থা করে ইজমির শহর কর্তৃপক্ষ।

এছাড়া বিগত কয়েক ঘণ্টায় উদ্ধারকারীরা চাপা পড়ে থাকা এক মা ও তার তিন সন্তানকে উদ্ধার করেছে। প্রায় ১৮ ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধারের পর এখনও চতুর্থ সন্তানের জন্য তল্লাশি চালানো হচ্ছে। 

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের