এক মঞ্চে ওবামা-বাইডেন

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ০৯:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১০:১১

নির্বাচনের ঠিক তিন দিন আগে এক মঞ্চে দেখা গেলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং এবারের প্রার্থী জো বাইডেনকে। ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পেনসিলভেনিয়া ও মিশিগানে শনিবার বাইডেনের প্রচারে অংশ নেন ওবামা। এক মঞ্চে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে। আসন্ন নির্বাচনের প্রচারে তাদের দুই জনকে এক মঞ্চে দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম। এক মঞ্চে ওবামা-বাইডেন

মিশিগানের ফ্লিন্ট ও ডেট্রয়েটে বাইডেনের প্রচারে অংশ নেন ওবামা।

ফ্লিন্টে জো বাইডেন বলেন, ‘আমরা এই ভাইরাসকে পরাজিত করবো। এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। তবে তার প্রথম পদক্ষেপ হবে ট্রাম্পকে পরাজিত করা।’

এদিন পেলসেলভেনিয়ায় চারটি সমাবেশে অংশ নেন ট্রাম্প। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচনি প্রচারের শেষ মুহূর্তে দুই প্রার্থীই মধ্য-পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এই রাজ্যগুলোর ভোট নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

এখন পর্যন্ত সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে কয়েকটি রাজ্যে এই ব্যবধান খুবই সামান্য। চূড়ান্ত ফল নির্ধারণের ক্ষেত্রে এসব রাজ্যের ভোটারদের বড় ভূমিকা থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।

এরইমধ্যে সাড়ে আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম