যুক্তরাষ্ট্রের নির্বাচন: শতাব্দীর ইতিহাসে সর্বোচ্চ ভোট পড়ার সম্ভাবনা

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ১৫:০০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৪০
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট এই তথ্য দিয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগাম ভোট পড়েছে ৯ কোটি ১০ লাখ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভোটের জন্য নির্ধারিত তারিখের আগেই শনিবার পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের ভোট প্রয়োগের ঘটনা দেশটিতে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচন: শতাব্দীর ইতিহাসে সর্বোচ্চ ভোট পড়ার সম্ভাবনা

সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের আগাম ভোটের সংখ্যা মার্কিন জনগণের আগ্রহেরই প্রমাণ।  শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে, তা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রে কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকুরি হারাবার ভয়ে সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে৷ এ বছর করোনা সংকটের কারণেও বিপুল সংখ্যক ভোটার সেই সুযোগ গ্রহণ করছেন বলে মনে করা হচ্ছে৷

চার বছর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সির লড়াইয়ে ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল; এবার তা সহজেই ছাড়িয়ে যাবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছিল মাত্র ৪ কোটি ৭০ লাখ। 

দেশটির ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিবন্ধিত ১ কোটি ৯৯ লাখ ডেমোক্র্যাট ভোট দিয়েছেন। বিপরীতে ভোট দেওয়া রিপাবলিকানের সংখ্যা এক কোটি ৩০ লাখ।

জনমত জরিপগুলোতে ট্রাম্পের চেয়ে বাইডেন প্রায় ১০ শতাংশ এগিয়ে আছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম