দুর্নীতিবাজ বাইডেনকে কিনে নিয়েছে চীন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১৩:২৮আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৩:৫১

মার্কিন নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে একজন দুর্নীতিবাজ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চীন তাকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের মাত্র একদিন আগে সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। দুর্নীতিবাজ বাইডেনকে কিনে নিয়েছে চীন: ট্রাম্প

টুইটে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক। চীন তাকে কিনে নিয়েছে। তারা তাকে অর্থ পরিশোধ করে।’

২০১৬ সালে জর্জিয়ায় ৯ শতাংশ ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থীকে হারিয়েছিলেন ট্রাম্প। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, ২০১৬ সালে এই দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবস্থার (ডেমোক্র্যাটিক পার্টি) বিরুদ্ধে জর্জিয়ার মানুষ ভোট দিয়েছিল।

বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের চীন সংযোগের অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত মাসেই এক সমাবেশে তিনি মন্তব্য করেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে আসলে চীনেরই বিজয় হবে। তিনি বলেন, ‘খুব সাধারণভাবে মনে রাখা দরকার, বাইডেন জিতে গেলে জিতে যাবে চীন—এটা খুব সাধারণ হিসাব। আপনারা এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আমরা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলছি আর হঠাৎ করে বা বন্ধ করে দিতে বাধ্য হলাম চীনের প্লেগ চলে আসার কারণে। আর এখন আবার সব খুলে দেওয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘চীন এবং দাঙ্গাবাজেরা (বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে) বাইডেনকে জয়ী দেখতে চায়। কারণ, তারা জানে তার নীতিতে আমেরিকার পতন হবে।’

নির্বাচনি প্রচারের শেষ দিকে এসে সভা-সমাবেশ ও সোশ্যাল মিডিয়ায় বাইডেন শিবিরের ওপর আক্রমণ জোরালো করেছেন ট্রাম্প। তবে শুধু বাইডেন শিবির নয়; আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন করোনাযোদ্ধা চিকিৎসকদেরও। ফের ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি-কেও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক