যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে চীন

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১৭:০২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৭:০৩

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্রের ভোটাররা যখন প্রস্তুতি নিচ্ছে তখন সতর্ক অবস্থানে রয়েছে চীন। বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গত কয়েক দশকের মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে অনিশ্চিত এবং বিপজ্জনক সময়ে প্রবেশ করছে। তারা মনে করছেন নির্বাচনে যেই জিতুক তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলে দুই পরাশক্তির সম্পর্কে এর প্রভাব পড়বেই। গত রবিবার (১ নভেম্বর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে চীন

বিভিন্ন ইস্যুতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে অনিশ্চিত ও বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় চীনা নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ও নির্বাচন-পরবর্তী ঘটনাপ্রবাহে দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে বেইজিং।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে কেন্দ্র করে দেশটিতে দীর্ঘমেয়াদি সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তার প্রভাব পুরো বিশ্বে পড়তে পারে।

চীনা সরকারের এক উপদেষ্টার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সংকট দেখা দিলে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য তা তীব্র ঝুঁকিপূর্ণ হবে। তখন সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেনের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করার বিষয়ে লক্ষণীয়ভাবে বিরত রয়েছে বেইজিং। তবে ট্রাম্প ও বাইডেন উভয় প্রার্থীর নির্বাচনী প্রচারের বিভিন্ন সময়ে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, মার্কিন নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, চীনবিরোধিতা জোরদার হওয়ার আশঙ্কা করছে বেইজিং।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক পর্যবেক্ষকের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে আগামী দুই থেকে তিন মাস সম্ভবত সবচেয়ে বিপজ্জনক সময় হবে। বিশেষ করে যদি বাইডেন অল্প ভোটের ব্যবধানে জয়ী হন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম