যে অঙ্গরাজ্যে যখন ভোটগ্রহণ শুরু

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১৫:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৬:০০
image

যুক্তরাষ্ট্রে ৫০ টি অঙ্গরাজ্য ৯টি ভিন্ন ভিন্ন টাইমজোনে অবস্থান করছে। ৩ নভেম্বর ভিন্ন ভিন্ন সময়ে সেখানে ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে। সঙ্গত কারণেই ভোট গ্রহণ শেষও হবে ভিন্ন ভিন্ন সময়ে।

যে অঙ্গরাজ্যে যখন ভোটগ্রহণ শুরু

এরইমধ্যে ঐতিহ্য মেনে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। সব কটি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কাছেই মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়ে। সেই কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শীতের কুয়াশার মধ্যেই ৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৫টা (বাংলাদেশ সময় বিকাল ৪টা) থেকে ভেরমোন্টের ভোট শুরু হবে। অন্যদিকে হাওয়াই অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২ টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা)।

কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটুকি, মাইন, নিউ জার্সি, নিউ ইয়র্ক আর ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা)।

দেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনায় ভোটগ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল  ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

কলরাডো, মন্টানা, নেবরাসকা, নিউ মেক্সিকো, ইউওমিং অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)।

আর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০ টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) নেভাদা, ক্যালিফোর্নিয়া ও আইডাহো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হবে।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম