ফল ঘোষণায় বিলম্বের আভাস

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ২১:২৪আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:১৭

নির্বাচনি চ্যালেঞ্জ মহামারিকে ছাড়িয়ে গেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরও লাখ লাখ মেইল-ইন ভোট বা ডাকযোগে পাঠানো ব্যালট ভোট গণনায় বিলম্ব ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দোদুল্যমান বা ব্যাটলগ্রাউন্ড রাজ্য বলে পরিচিত উইসকিনসন ও পেনসিলভানিয়ায় এই ঘটনা ঘটার আশঙ্কা বেশি। এই রাজ্য দুটির আইনপ্রণেতা মঙ্গলবারের আগেই পৌঁছানো মেইল-ইন ভোট প্রক্রিয়া শেষ করে ফেলার আইন প্রণয়নে ব্যর্থ হয়েছেন। ফল ঘোষণায় বিলম্বের আভাস

সোমবার নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জেনারেল ও ডেমোক্র্যাট জোস স্টেইন বলেন, ‘দেখুন, দেশ এখন এক কিনারায় দাঁড়িয়ে আছে। কিন্তু ভোটারদের এটা জেনে আশ্বস্ত হতে হবে যে তারাই এই নির্বাচনে জয়ী ঠিক করবে—কোনও রাজনীতিবিদ নয়, কোনও আইনজীবী নয়।

ভোট গণনা শেষ হতে কয়েক দিন লেগে যেতে পারে বলে নির্বাচনি কর্মকর্তারা আগে সতর্ক করার পরও ট্রাম্প দাবি করে চলেছেন, নির্বাচনের রাতেই ভোট গণনা সম্পূর্ণ হয়ে যেতে পারে। এই মিথ্যা দাবির মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লাভ করতে চাইছেন তিনি। এই দাবির মধ্য দিয়ে নির্বাচনের দিনেই সমর্থকদের সশরীরে ভোটদানে আগ্রহী করতে চেয়েছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আশা করছেন, বেশি পরিমাণ ভোটার ডাকযোগে ব্যালট পাঠাবেন।

উইসকিনসনের প্রধান নির্বাচন কর্মকর্তা মিয়াগান ওলফে জানিয়েছেন, তার রাজ্যের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করতে বুধবার রাত পর্যন্ত সময় লাগতে পারে। কারণ হিসেবে তিনি ডাকযোগে বেশি ভোট আসার কথা উল্লেখ করেছেন।

পেনসিলভানিয়ার ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেরি হতে পারে বলে একটি বিজ্ঞাপন প্রচার করছেন গভর্নর টম উলফ। বিজ্ঞাপনটি চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত প্রচার করা হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর এক প্রতিবেদনে রাজ্য গভর্নর টম উলফকে উদ্ধৃত করে বলা হয়েছে, রাজ্যের সব ভোট নিখুঁতভাবে গণনা করতে একটু বেশি সময় লেগে যাবে। এ কারণে ফল আসতেও দেরি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে নিরপেক্ষ ভোটারদের সংগঠন দ্য ভোটার প্রজেক্টের অর্থায়নে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এই সংগঠনের নেতৃত্বে ডাকযোগে ভোট দেওয়া ভোটাররাও আছেন। এর উদ্দেশ্য হলো—এই করোনা মহামারিতেও সব ভোট নিখুঁতভাবে গণনা করা।

বিজ্ঞাপনে গভর্নর টম উলফ বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির এই সময়টা অনেক কঠিন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০ কোটি ভোটার ডাকযোগে ও সশরীরে আগাম ভোট দিয়েছেন। তাই এসব ভোট গণনা করা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের নির্বাচন অফিসের কর্মকর্তারা আপনাদের প্রতিবেশী, পরিবারের সদস্য ও বন্ধুসহ প্রত্যেকের ভোট গণনা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই ফল ঘোষণা করতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি দিন লেগে যেতে পারে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম