নিউ ইয়র্কে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগ

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৭:৩৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নির্বাচন কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তির নামে ব্যালট পাঠানো হয়েছে বলে একটি সংবাদমাধ্যম দাবি করেছে। রেকর্ড পর্যালোচনা করে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, স্টাটেন দ্বীপে বসবাসকারী নিবন্ধিত ডেমোক্র্যাট ফ্রান্সিস রেকসোর নামে এই ব্যালট পাঠানো হয়েছে। ২০১২ সালে মারা যাওয়া ওই ব্যক্তির ভোট ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। নিউ ইয়র্কে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে দেশটিতে প্রথম ভোটগ্রহণ শুরু হয়। তবে এবারে রেকর্ড সংখ্যক প্রায় দশ কোটি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। আগাম ভোটের বেশিরভাগই এসেছে ডাকযোগে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাকযোগে ভোটের বিরোধিতা করে আসছেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে ডাক ভোট দিতে সমর্থকদের উৎসাহ জুগিয়ে আসছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ২০১২ সালে মারা যাওয়া ফ্রান্সিস রেকসোর নামে পাঠানো ভোট ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে ইলেকশন বোর্ড। পরে অভিযোগ সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচনি কর্তৃপক্ষ।

একইভাবে আরও একটি ভোটগ্রহণ করেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। গেরট্রুড নিজার নামের ওই ভোটার মারা গেছেন ৪ জুলাই ২০১৬ সালে। ইলেকশন বোর্ডের রেকর্ড অনুসারে, ৯ অক্টোবর ভোট দিয়েছেন গেরট্রুড এবং সেই ভোট বৈধ বলে গৃহীত হয়েছে ২৫ অক্টোবর।

মৃত ব্যক্তির নামে ভোট পাঠানোর এসব ঘটনা তদন্তের জন্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মৃত ভোটারের নামে ভোট পড়ার ঘটনা এবারই প্রথম নয়। ভোট দেওয়ার সময় ভুলবশত মৃত ভোটারের ঘরে স্বাক্ষর দিতে গিয়ে এমনটা ঘটে থাকে বলে কর্তৃপক্ষ দাবি করে থাকে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম