ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ: ট্রাম্পের উপদেষ্টা

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ০৮:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৮:৫৯

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। হোয়াইট হাউজের দৌড়ে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। সে হিসাবে জাতীয়ভাবে এখনও পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে দোদুল্যমান রাজ্যগুলোর ফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। এমন রাজ্যগুলোর একটি ফ্লোরিডা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা খোলাখুলি বলেছেন, ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ। ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ: ট্রাম্পের উপদেষ্টা

সংবাদমাধ্যম সিবিএস-কে তিনি ট্রাম্পের ফের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন।

হোয়াইট হাউজের কর্মকর্তারা ট্রাম্পের এই উপদেষ্টাকে জানিয়েছেন, ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য। তবে ব্যাপক চাপে থাকলেও এসব রাজ্যে ট্রাম্প শিবির যেভাবে প্রচার চালিয়েছে তাতে খুশি কর্মকর্তারা।

এবারের নির্বাচনকে মূলত ছয় রাজ্যের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্পের ওই উপদেষ্টা। তার মতে, এসব রাজ্যে ট্রাম্পের এখনও জেতার ভালো রকমের সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, ‘‌ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ। তবে ফ্লোরিডায় ট্রাম্প জিতলেই খেলা শুরু।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় এরইমধ্যে ৯৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। গণনাকৃত ভোটের ৫১ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ। অর্থাৎ সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। শতভাগ ভোট গণনার পরই জানা যাবে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত ফ্লোরিডা কার দখলে যায়। এ রাজ্যে যিনি বিজয়ী হবেন; হোয়াইট হাউসের দৌড়েও তিনি খানিকটা এগিয়ে থাকবেন বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম