এখনও অনেক খেলা বাকি: বাইডেন

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ০৮:২৮আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৮:৩২
image

ডেমোক্র্যাট দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এখনও অনেক খেলা বাকি আছে। আমরা অপেক্ষায় আছি।’ মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেছেন, ফ্লোরিডায় যদি জয় পান, তাহলেই খেলা শেষ। তিনি বিজয়ী হবেন।


এখনও অনেক খেলা বাকি: বাইডেন সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বর মঙ্গলবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন জো বাইডেন। উত্তেজনাকর এই নির্বাচনের ফল নিয়ে নানা রকমের সংশয়ের মধ্যেই সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, মঙ্গলবার রাত নাগাদ নির্বাচনের সুস্পষ্ট কোনো ফল না পেলে তিনি এ নিয়ে কিছু বলার পরিকল্পনা করেছেন কিনা। উত্তরে জো বাইডেন বলেন, ‘অনেক খেলা বাকি আছে এখনো। আমরা অপেক্ষা করব। আজ রাতে যদি কিছু বলার প্রয়োজন পড়ে, তবে আমি বলব। যদি তেমন কিছু না থাকে, আগামীকাল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।’
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনেক ধরনের শঙ্কা বিরাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। উল্টো আগে থেকেই নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে রেখেছেন। এ প্রেক্ষাপটে বাইডেনের কাছে সাংবাদিকেরা প্রশ্ন রাখেন—যদি ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করে বসেন, তবে তিনি কী করবেন? উত্তরে বাইডেন বলেন, এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছেন না তিনি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি। বাইডেন বলেন, ‘কোন ভোট গণনা করা হবে, আর কোনগুলো হবে না, তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটাররাই ঠিক করেন প্রেসিডেন্ট কে হবেন। তিনি কী করবেন বা বলবেন, তাতে কিছু যায়-আসে না। ভোট গণনা হবেই।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উত্তেজনাকর মুহূর্তে বাইডেন জানান, আগে থেকে নির্বাচনের ফল নিয়ে অনুমান করা নিয়ে তার নিজস্ব কিছু সংস্কার রয়েছে। তবে তিনি আশাবাদী। বিজয়ী হবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘আমি ঠিক জানি না। ধরুন ফ্লোরিডার ফল ঘোষণা হলো এবং আমি জিতলাম। তাহলে খেলা শেষ। আর যদি ফ্লোরিডা আমরা না পাই, আপনারা জানেন আগাম ভোটের কথা এবং আরও কিছু অঙ্গরাজ্যে কথা, যেখানে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। ব্লু ওয়াল খ্যাত অঙ্গরাজ্যগুলো আমরা পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদী।’
বাইডেন একইসঙ্গে টেক্সাসের মতো লাল (রিপাবলিকান) অঙ্গরাজ্য হিসেবে পরিচিত কিছু অঙ্গরাজ্যে জয়ের ব্যাপারে এবার বেশ আশাবাদী। জনমত জরিপগুলোও তেমন সম্ভাবনাই দেখাচ্ছে। তিনি বলেন, ‘এটা খুবই অনিশ্চিত একটা বিষয়। নিকট অতীতে এমন কোনো নির্বাচন দেখা যায়নি, যখন অনেকগুলো অঙ্গরাজ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আমার মতে, টেক্সাস, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় আমরা ভালোভাবেই মাঠে আছি।’

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম