প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেন শিবির!

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ১১:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:৪৬

নির্বাচনের ফলাফল ঘিরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা এপি’র প্রজেকশন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ লাভের দৌড়েও এগিয়ে বাইডেন শিবির। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেন শিবির!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হয়। এপি’র প্রজেকশন অনুযায়ী, এবার এখন পর্যন্ত পাওয়া ফলে এরইমধ্যে ২২৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১৮টি। বাইডেন এখনও পর্যন্ত এগিয়ে থাকলেও চূড়ান্ত বিচারে এখনও কাউকে সম্ভাব্য প্রেসিডেন্ট বলার সময় আসেনি।

এনবিসি-র প্রজেকজন বলছে, হোয়াইট হাউসের দৌড়ে এখনই কিছু বলা না গেলেও দৃশ্যত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে বাইডেন শিবির! বিভিন্ন রাজ্যের এ পর্যন্ত প্রাপ্ত ফল বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে এনবিসি নিউজ। তবে সিনেটের ব্যাপারে এখনই কিছু বলার সময় আসেনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ার কথা। ব্যাটলগ্রাউন্ড ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে সাতটার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হওয়ার কথা বেশিরভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হয় আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম