মেলানিয়ার জন্মভূমি থেকে ট্রাম্পকে অভিনন্দন

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ২১:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৪
image

লাখ লাখ ভোট গণনা বাকি থাকতেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী দাবি করেছেন, তাতে কী! তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের জন্মভূমি স্লোভেনিয়া থেকে তার কথিত জয়ে ঠিকই অভিনন্দন জানানো হয়েছে।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা

মেলানিয়ার জন্ম ১৯৭০ সালে, স্লোভেনিয়া তখন যুগোস্লাভিয়ার অংশ। সেই সময়েই সেভনিকা নামের এক ছোট্ট শহরে জন্ম নেন আজকের মার্কিন ফার্স্টলেডি। ট্রাম্প নিজেকে ভিত্তিহীনভাবে জয়ী ঘোষণার পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান।

টুইটে জানেসা বলেন, “আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চার বছরের জন্য নির্বাচিত করেছেন।” বিলম্বিত ফলের মধ্য দিয়ে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন জানেসা। যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।

ইউরোপীয় নেতাদের মধ্যে একমাত্র স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীই ট্রাম্পকে অভিনন্দন জানালেন।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম