মিশিগান ও উইসকনসিনে বাইডেন এগিয়ে, জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ২২:০৬আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:২০
image

ব্যাটলগ্রাউন্ড স্টেট বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য বলে পরিচিত মিশিগান ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ দুই অঙ্গরাজ্যে ভোট গণনা চলার মধ্যেই এমন আভাস দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। তবে অপর দুই ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়া ও জর্জিয়াতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনি বিধান অনুযায়ী মিশিগান, জর্জিয়া ও উইসকনসিনের ফল বুধবারের (৪ নভেম্বর) মধ্যে পেয়ে যাওয়ার কথা। তবে মিশিগানের ওয়েন কাউন্টির ভোট গণনা কখন শেষ হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে মেইল-ইন ব্যালটের জন্য মেয়াদ বাড়ানোর কারণে শুক্রবারের (৬ নভেম্বর) আগে মিলছে না পেনসিলভানিয়ার ফল।

মিশিগান ও উইসকনসিনে বাইডেন এগিয়ে, জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ট্রাম্প

হোয়াইট হাউজের পরবর্তী কাণ্ডারি কে হচ্ছেন তা মাত্র কয়েকটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে। এগুলো হলো জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়া। তাছাড়া ২০১৬ সালে তথাকথিত নীল দেয়াল বলে পরিচিত তিনটি অঙ্গরাজ্য হলো উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়া। এগুলোর মধ্যে দুটিতে জিতে গেলে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরমধ্যে উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

২০১৬ সালের নির্বাচনে উইসকনসিনে ট্রাম্পের কাছে ৩০ হাজারেরও কম ভোটের ব্যবধানে হেরেছিলেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। তার আগে দুই দশকেরও বেশি সময় ধরে এটি ডেমোক্র্যাটদের দখলে ছিল। এ বছর এরইমধ্যে উইসকনসিনে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা গেছে, প্রায় ২০ হাজার ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

গণনার শুরু থেকে মিশিগানে ট্রাম্প এগিয়ে থাকলেও এপি জানিয়েছে, বুধবার সকাল থেকে হঠাৎ করে সেখানে বাইডেন এগুতে শুরু করেছেন। মিশিগানের ডিট্রয়েটের ওয়েন কাউন্টিতে এখনও ভোট গণনা চলছে। সিএনএন জানিয়েছে, কাউন্টি ক্লার্ক ক্যাথি এম গ্যারেট কখন গণনা শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন। বলেছেন, তাড়াহুড়া নয়, বরং শুদ্ধভাবে গণনাকে প্রাধান্য দিচ্ছেন তারা। ডিট্রয়েট এলাকাটি ডেমোক্র্যাট সমর্থক অধ্যুষিত বলে মনে করা হয়।

জর্জিয়াতে ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত বাইডেনের চেয়ে ১ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সেখানে আরও প্রায় ৩ লাখ ভোট গণনার বাকি রয়েছে। ১৯৯২ সাল থেকে জর্জিয়া মূলত রিপাবলিকানদের দখলে রয়েছে।

পেনসিলভানিয়াতে এখন পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তার ভিত্তিতে ট্রাম্পের এগিয়ে থাকার আভাস দিয়েছে এপি। তবে বিপুল সংখ্যক মেইল-ইন ভোট গণনা বাকি রয়েছে। সেখানে আগাম ভোট গণনা শেষ হবে শুক্রবার। বেশিরভাগ মেইল-ইন ভোট ডেমোক্র্যাটদের হওয়ায় অঙ্গরাজ্যটিতে কী ঘটতে যাচ্ছে, তা এখনই বলা যাচ্ছে না। এই রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২০টি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম